মোঃআইয়ুব আলী,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানায় ১০টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার ২৫ আগস্ট সকাল ১১:৩০ মিনিটে থানা প্রাঙ্গণে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণসহ যেকোনো অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ তাৎক্ষণিকভাবে লালপুর থানা পুলিশকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১০:২৭ পূর্বাহ্ণ