ফরাজী মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ মাহফিল ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ । ১০:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ফরাজী মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলাদ মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের দুটি শ্রেণিতে ভাগ করে হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ শ্রেণিতে ছোট শিক্ষার্থীরা এবং ‘খ’ শ্রেণিতে বড় শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়েখ সালাউদ্দিন ফয়সাল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রশীদ আহমদ ও মোসাদ্দেক বিল্লাহ। এছাড়া বাউল করিম শাহসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আহসান হাবীব, সভাপতি, শাহবাগ মানবকল্যাণ সংস্থা এবং উপদেষ্টা, ফরাজী মানবকল্যাণ ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নীল চেয়ারম্যান, মনজুরুল আলম টিপু, টাইগার দিলীপ এবং কবি এরশাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এস এম সরওয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শফিকুল আলম বাবুল, সভাপতি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট এবং উপদেষ্টা, ফরাজী মানবকল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামপুর, ঢাকার ব্যবসায়ী হাজী ইমামুল গাজী, উপদেষ্টা, ফরাজী মানবকল্যাণ ফাউন্ডেশন। এছাড়াও অ্যাডভোকেট মাহবুব, ইঞ্জিনিয়ার বাচ্চু ও আলামিন শিকদারসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে সহযোগিতা করেন।

বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হামদ-নাত প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদক : মো: শহিদুল ইসলাম । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৮/১, এভিনিউ ১, ব্লক - সি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর, ঢাকা - ১২১৭। মোবাইলঃ +৮৮-০১৩১৪-০০৮০৭৭

প্রিন্ট করুন