খুঁজুন
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন, ১৪৩৩

পিরোজপুরে ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।। রুগী দেখেন হিসাব সহকারী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
পিরোজপুরে ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।। রুগী দেখেন হিসাব সহকারী

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির উদ্বোধন করেন। অসহায় ও দুস্থ মানুষের জন্য চালু হওয়া এই কেন্দ্রটি শুরুতে ভালোভাবে স্বাস্থ্যসেবা প্রদান করলেও বর্তমানে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে নিয়োজিত সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু সুফিয়ান সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছামতো অফিস পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, ১০ টাকার আমপারা (সেফারা) ৩০ টাকা দেখিয়ে কেনা হচ্ছে, ৩৯০০ টাকার চেয়ার ১৪০০০ টাকা দেখানো হচ্ছে, ১৫০০০ টাকার গাছ বিক্রির অর্থ সরকারি কোষাগারে ৮০০০ টাকা দেখানো হচ্ছে। এছাড়াও ওষুধ ক্রয় ও বিতরণেও ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

রবিবার (৬ এপ্রিল) ঈদের দীর্ঘ ছুটি শেষে সরেজমিনে গেলে দেখা যায়, ডা. আবু সুফিয়ান কেন্দ্রে উপস্থিত ছিলেন না। সকাল ১১টার সময়ও সরকারি পতাকা উত্তোলন করা হয়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা এসে ডাক্তারকে না পেয়ে ফিরে যান। তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহও সঠিকভাবে করা হয় না।

অফিস সহকারী মোঃ শামিম আকনকে ফোনে এসব বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি। অপরদিকে, ডা. আবু সুফিয়ানকে মোবাইল ফোনে এসব অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বর্তমানে সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন।

ইন্দুরকানী স্বাস্থ্যসেবা কেন্দ্রে ১ জন সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আবুসুফিয়ান কর্মরত আছেন। আগত রুগীদের থেকে জানা যায় তিনি পদায়নের পর থেকে অত্র কেন্দ্রে সপ্তাহে ২/৩ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রুগী দেখেন। বাকি দিনগুলোতে তিনি পরিবারের সাথে ঢাকায় বসবাস করেন। আগত রুগীগণ মনে করেন নিয়মিত ডাক্তার থাকলে আমরা ভালোভাবে সেবা পেতাম। সরেজমিনে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান যে অত্র কেন্দ্রের হিসাব সহকারী মোঃ শামীম আকন রুগী দেখতেছেন ও ঔষধ দিচ্ছেন। নিয়মানুযায়ী ১ জন রেজিষ্ট্রার ডাক্তার ছাড়া রুগী দেখার বিধান নেই এবং ঔষধ বিতরণের ক্ষেত্রেও ১ জন ফার্মাসিষ্ট থাকা বাঞ্ছনীয়। উক্ত বিষয়ে হিসাব সহকারী মোঃ শামীম আকনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন সৎ উত্তর দিতে পারেননি এবং সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আবু সুফিয়ান সাহেবকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। এ প্রতিবেদক আরো জানতে পারেন যে, অত্র কেন্দ্রের ডাক্তার সাহেব ও হিসাব সহকারী শামীম আকন মিলে নিয়ম বহির্ভূত ভাবে অফিসের কেনাকাটা করে (কম মূল্যে ইচ্ছামতো বেশি বিল ভাউচার করে )সরকারী টাকা আত্মসাৎ করেন। যাহার কিছুটা প্রমাণ এ প্রতিবেদকের হাতে এসেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার সাহেব ও হিসাব সহকারী কোন সৎ উত্তর দিতে পারেনি।

আরো জানা যায়যে, ডাক্তার আবু সুফিয়ান অত্র কেন্দ্রে পদায়নের পূর্বে ইসলামিক মিশন, বিজয় নগর, ব্রাক্ষণবাড়িয়া-তে কর্মরত ছিলেন। তাহার কর্মকালীন সময়ে আওয়ামী সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী আস্থাভাজন থেকে নিজের ইচ্ছামতো অফিস করেছেন এবং অফিসের টাকা-পয়সা আত্মসাৎ করেছেন এবং ৫ই আগষ্টের পরে তাহাকে ইসলামিক ফাউন্ডেশন সাজা হিসাবে পিরোজপুলে বদলী করেন। অত্র কেন্দ্রে যোগদানের পরে তিনি মূল মুখোশ পাল্টে জামায়াত সমর্থিত অফিসার হয়ে যান। এলাকাবাসী তথা রোগীগণ মনে করেন যে, ইসলামিক মিশন বালিপাড়া, ইন্দুরকানী, পিরোজপুর কেন্দ্রের পূর্বের হারানো গৌরব ফিরে পেতে তাদেরকে সরিয়ে সৎ ও নিষ্ঠাবান অফিসার পদায়ণ প্রয়োজন।

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এনামুল হক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক যৌথ শোকবার্তায় এসএসপি নেতৃবৃন্দ বলেন, প্রিয় জনকে হারানোর বেদনা অপূরণীয়। এনামুল হক বাবুলের মৃত্যুতে তাঁর পরিবার যে গভীর শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোকের সময়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ পরিবারের পাশে রয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মরহুম এনামুল হক বাবুলের মৃত্যুতে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের প্রয়াত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতার পরিবারের জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিজের নিরাপত্তা চেয়ে গত বুধবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর একমাত্র পুত্র ও মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের পৌরসভা গেট এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন আনোয়ারুজ্জামান আজাদ। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে তাঁর ইন্টারনেট ব্যবসা ও জমিজমার ওপর স্থানীয় একটি গোষ্ঠীর নজর পড়ে। ওই গোষ্ঠীর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মোল্ল্যা রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এরপর থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও জমি দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি বিভিন্নভাবে হুমকি দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘আমি আমার পরিবারের একমাত্র সন্তান। উত্তরাধিকারসূত্রে বেশ কিছু মূল্যবান সম্পত্তি পেয়েছি। আমার অভিযোগ, কাজলসহ একটি রাজনৈতিক গোষ্ঠীর নজর এসব সম্পত্তির ওপর পড়েছে। তারা হুমকি-ধমকি দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ অবস্থায় আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

অভিযোগের বিষয়ে কাজল মোল্ল্যার বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয়ে গিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও তথ্যপ্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
মদিনার জামাত মালদ্বীপ শাখার  উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে  ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধ:

**সম্পুর্ন অরাজনৈতিক দ্বীনি আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রবাসী রাজনীতিবিদ আলেম-ওলামা, ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণ**

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে এ ওয়াজ,দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন এর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী,পীর সাহেব মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, মালদ্বীপ বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নেহের মিয়া রানা, সহ-সভাপতি, মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি; মোঃ মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম
সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া বি- বাড়িয়া সংগঠন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার।
মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে। প্রতিষ্ঠানটির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে মাহফিলে আরো
উপস্থিত ছিলেন মোঃ আরিফুর ইসলাম, সভাপতি পদপ্রার্থী মালদ্বীপ যুবদল, মোঃ মাসুদ মুন্না আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা এবং মোঃ আবু আহমেদ সেলিম মিয়া, প্রবাসী ব্যবসায়ী, মালদ্বীপ।

আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী মানিক,ব্যবসায়ী মো হারুন মিয়া মোঃ মাহফুজুর রহমান মোঃ রমো মিয়া, মোঃ জানে আলম সুন্নী ও মোঃ হাফিজুর রহমান ।
মাহফিলে কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মোঃ ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মোঃ আঃ হান্নান, হযরত মাওলানা হাফেজ মোঃ রিফাতুল ইসলাম এবং মোঃ ইসমাইল হোসেন, খাদেম, মদিনার জামাত মালদ্বীপ ও মোঃ নুরুল আমিন সুন্নি ।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে সকল কবর বাসী, দেশ জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ