১৪ দিন ধরে নিখোঁজ স্বেচ্ছাসেবী নাইমুর রহমান সিফাতের পরিবারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ
মোহাম্মাদ আল-আমীন রাসেল:
গত ১৯ জুলাই ২০২৫ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন সক্রিয় স্বেচ্ছাসেবক নাইমুর রহমান সিফাত। এ ঘটনায় তার স্ত্রী আঞ্জুমান জারা খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং মতিঝিল বিভাগের ডিসি’র সাথেও সাক্ষাৎ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে পরিবার গভীর উৎকণ্ঠায় রয়েছে।

নিখোঁজ সিফাতের পরিবারের সঙ্গে আজ ১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক ও পল্টন থানা আমীর জননেতা শাহীন আহমদ খান। তার সঙ্গে উপস্থিত ছিলেন পল্টন থানার প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আল-আমীন রাসেল, জামায়াত নেতা আব্দুর রহমান, সাকিব চৌধুরীসহ আরও অনেকে।
সাক্ষাতে নেতৃবৃন্দ পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নিখোঁজ সিফাতকে দ্রুত উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একজন সচেতন ও সমাজসেবী নাগরিকের এমন নিখোঁজ হওয়া গভীর উদ্বেগের বিষয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিফাতের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য সকল দায়িত্বশীল মহলের হস্তক্ষেপ কামনা করছে এবং একই সঙ্গে পরিবারকে ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন