খুঁজুন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন, ১৪৩৩

‘ সাতবছর পূর্ণ হলো ‘ আপসহীন নেত্রীর হার লাইফ হার স্টোরি ‘

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ণ
‘ সাতবছর পূর্ণ হলো ‘ আপসহীন নেত্রীর হার লাইফ হার স্টোরি ‘

মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার:

৭০০ পৃষ্ঠার এ বইয়ে লেখক তুলে এনেছেন সাবেক প্রধানমন্ত্রীর গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে কারাবাসসগ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীর জীবনের অনেক অজানা কথা। ইংরেজি ভাষায় রচিত বইটির নাম ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’।

বিগত ২০১৮ সালে গুলশানের হোটেল লেকশোরে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে : প্রখ্যাত অর্থনীতিবীদ ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, লায়লা এন ইসলাম, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ইকতেদার কবির, আনোয়ার হাশিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষায় জানমালের অনিরাপদ জেনে বুঝে শোনে ও পিছপা হননি দেশের সুনামধন্য জ্ঞান সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান – দি ইউনিভার্সেল একাডেমি পরিচালক মো : শিহাবউদ্দীন ভূঁইয়া। যখন দেশে
বিএনপি- এমনকি শহীদ জিয়াউর রহমান – খালেদা – তারেক রহমানের নাম মুখে নেয়া মতন তখনকারদিনে কোনধরনের পরিবেশ ছিলোনা। এই অবস্থায় স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনামলে আমি মোহাম্মদ অলিদ তালুকদার ও শিহাবউদ্দীন ভূঁইয়া সরকারের কঠোর নজর দাড়িতে।
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মজীবনী এ বইটি প্রকাশের যে সাহসী উদ্দ্যোগ
হাতে নিয়েছিলাম বলাবাহুল্য বিরল এক দৃষ্টান্ত নজির আমরা দেখিয়েছি।
প্রতিষ্ঠানের পরিচালক শিহাব ভূঁইয়া এই বইটি প্রকাশের ক্ষেত্রে যে পাহাড় সমপরিমাণ চাপসৃষ্টি মুখোমুখি থেকে ও আমরা এ-সব সমস্যার সম্মুখীনের মধ্যে পিছপা না হয়ে সাহসের ভূমিকা পালন করে এসেছি। তখনকারদিনে আমাদের এই সাহসী মনোভাব ও সীদ্ধান্তটা নেওয়ায় সাড়া জ্ঞান সৃজনশীল শিল্পমাধ্যমের মধ্যে আলোচনা সমালোচনা সহ আরও অনেক কিছুই আলোচনায় যুক্ত হয় বাংলাবাজার। এসব কিছুকে পিছনে পেলে বইয়ের লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব মাহফুজ উল্লাহ’র
কথারমূল্য জবানবন্দিকে প্রাধান্য দিতে গিয়ে সম্মান ও মর্যাদার মহত্ত্ব হিসেবে আমরা আমাদের সবকিছুকে
ঝুকিপূর্ণ অবস্থায় জানাশোনার পরে ও আমরা আমাদের দি ইউনিভার্সেল একাডেমি থেকে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আত্মজীবনীকে প্রকাশিত করে দিয়েছি।

এমতাবস্থায় সাতবছর পূর্ণ হলো বইটি প্রকাশের। এই আত্মজীবনী সমগ্র বাংলাদেশের মানচিত্রে এক গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে মনে করি। ব্যক্তি বেগম খালেদা জিয়াই শুধু নয়- এতে গোটা বাংলাদেশের মানচিত্র জড়িয়ে আছে ‘ খালেদা জিয়ার আত্মজীবনী এই বইটিতে।
বইটির লেখক দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক বড়ভাই জনাব মাহফুজ উল্লাহ ও দি ইউনিভার্সেল একাডেমি মহাপরিচালক বন্ধুবর শিহাবউদ্দীন ভূঁইয়া ও দুনিয়া ছেড়ে পরপারে চলে গেলেন। রেখে গেলেন তাদের স্মৃতির আলোকপাত বীরত্বের সাহসীকতার বর্ণনা। সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন উভয় কেই-; জান্নাত বাসি করুন আমিন।

‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ বইয়ে সাংবাদিক মাহফুজউল্লাহ ২০০৭ সালের সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময় পর্যন্ত খালেদা জিয়ার জীবনকাল তুলে ধরেছেন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল কীভাবে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী হলেন, স্বামীর মৃত্যুর পর গৃহবধূর দায়িত্ব ছেড়ে নেন বিএনপির গুরুদায়িত্ব নেন—এসবের বর্ণনা আছে বইটিতে।

১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভুত্থ্যানে জিয়াউর রহমান নিহত হন। এরপর প্রায় ৭ মাস পর দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। রাজনীতিতে তার আগমন ও ‘আপসহীন’ নেতৃত্ব, সামরিক এরশাদ সরকারের বিরুদ্ধে টানা আট বছরের সংগ্রাম শেষে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার গল্পগুলো তুলে এনেছেন মাহফুজউল্লাহ।

তার লেখা এ বইয়ে বিশেষ প্রাধান্য পেয়েছে সেই সময়ের ঘটনা ও ঘটনার আড়ালের গল্প। ১৯৯১-এর আগে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন এবং ২০০৬ সাল পরবর্তী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে খালেদা জিয়ার জেলজীবন বইটির বড় অংশজুড়ে রয়েছে।

সাংবাদিক মাহফুজউল্লাহ এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীগ্রন্থ রচনা করেছেন। ওই বইটির নাম ‘প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি’।

মাহফুজউল্লাহ জানান, খালেদা জিয়ার জীবনী ভিত্তিক বইটি তার সর্বশেষ জীবনীগ্রন্থ। এরপর তিনি আর কোনও ব্যক্তির জীবনী নিয়ে লিখবেন না।

“হার লাইফ, হার স্টোরি” বলতে মূলত সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা বেগম খালেদা জিয়ার জীবনী গ্রন্থ বোঝানো হয়, যার ইংরেজি নাম “Begum Khaleda Zia: Her Life, Her Story”। এই বইটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনীর ওপর আলোকপাত করে। এতে তার রাজনৈতিক জীবন, প্রধানমন্ত্রী হিসেবে कार्यकाल, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং ব্যক্তিগত জীবনের নানা অজানা ঘটনা তুলে ধরা হয়েছে।
লেখক: মাহফুজ উল্লাহ
বিষয়: বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম
ভাষা: ইংরেজি
প্রকাশনা: দ্য ইউনিভার্সেল একাডেমি
প্রকাশকাল: ২০১৮ সালে মোড়ক উন্মোচন করা হয়।

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক

নিজস্ব প্রতিবেদক:

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতা এনামুল হক বাবুল (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সম্মিলিত সাংবাদিক পরিষদের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এনামুল হক বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক যৌথ শোকবার্তায় এসএসপি নেতৃবৃন্দ বলেন, প্রিয় জনকে হারানোর বেদনা অপূরণীয়। এনামুল হক বাবুলের মৃত্যুতে তাঁর পরিবার যে গভীর শোক ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোকের সময়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ পরিবারের পাশে রয়েছে।

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁকে ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মরহুম এনামুল হক বাবুলের মৃত্যুতে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যরাও গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের প্রয়াত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মালিতার পরিবারের জমিজমা ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও নিজের নিরাপত্তা চেয়ে গত বুধবার ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর একমাত্র পুত্র ও মানবাধিকারকর্মী আনোয়ারুজ্জামান আজাদ।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ শহরের পৌরসভা গেট এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন আনোয়ারুজ্জামান আজাদ। তাঁর অভিযোগ, কয়েক মাস আগে তাঁর ইন্টারনেট ব্যবসা ও জমিজমার ওপর স্থানীয় একটি গোষ্ঠীর নজর পড়ে। ওই গোষ্ঠীর নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মোল্ল্যা রয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এরপর থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও জমি দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভয়ভীতি দেখিয়ে একাধিকবার তাঁর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি বিভিন্নভাবে হুমকি দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

আনোয়ারুজ্জামান আজাদ বলেন, ‘আমি আমার পরিবারের একমাত্র সন্তান। উত্তরাধিকারসূত্রে বেশ কিছু মূল্যবান সম্পত্তি পেয়েছি। আমার অভিযোগ, কাজলসহ একটি রাজনৈতিক গোষ্ঠীর নজর এসব সম্পত্তির ওপর পড়েছে। তারা হুমকি-ধমকি দিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ অবস্থায় আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

অভিযোগের বিষয়ে কাজল মোল্ল্যার বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয়ে গিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউদজ্জামান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও তথ্যপ্রমাণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
মদিনার জামাত মালদ্বীপ শাখার  উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে  ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধ:

**সম্পুর্ন অরাজনৈতিক দ্বীনি আধ্যাত্মিক সংগঠন মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রবাসী রাজনীতিবিদ আলেম-ওলামা, ব্যবসায়ী ও প্রবাসী নেতৃবৃন্দের অংশগ্রহণ**

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে এ ওয়াজ,দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন এর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী,পীর সাহেব মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি, মালদ্বীপ বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নেহের মিয়া রানা, সহ-সভাপতি, মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি; মোঃ মুক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম
সহ সাংগঠনিক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া বি- বাড়িয়া সংগঠন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মোঃ আলমগীর সিকদার।
মালদ্বীপস্থ ঢাকা ট্রেডার্সসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে। প্রতিষ্ঠানটির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে মাহফিলে আরো
উপস্থিত ছিলেন মোঃ আরিফুর ইসলাম, সভাপতি পদপ্রার্থী মালদ্বীপ যুবদল, মোঃ মাসুদ মুন্না আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা এবং মোঃ আবু আহমেদ সেলিম মিয়া, প্রবাসী ব্যবসায়ী, মালদ্বীপ।

আরো উপস্থিত ছিলেন মোঃ নুরুন্নবী মানিক,ব্যবসায়ী মো হারুন মিয়া মোঃ মাহফুজুর রহমান মোঃ রমো মিয়া, মোঃ জানে আলম সুন্নী ও মোঃ হাফিজুর রহমান ।
মাহফিলে কোরআন ও হাদিসের দৃষ্টিকোন থেকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মোঃ মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মোঃ নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মোঃ ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মোঃ আঃ হান্নান, হযরত মাওলানা হাফেজ মোঃ রিফাতুল ইসলাম এবং মোঃ ইসমাইল হোসেন, খাদেম, মদিনার জামাত মালদ্বীপ ও মোঃ নুরুল আমিন সুন্নি ।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়।
সবশেষে সকল কবর বাসী, দেশ জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত অপহরণ মামলার পর সাংবাদিক ও তার ভাইকে হত্যার হুমকির অভিযোগ ঝিনাইদহে ব্যবসায়ীকে চাঁদা ও জমি দখলের হুমকির অভিযোগ