ঢাকা উত্তর ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় সোহরাব দেওয়ান
বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে যুবদল নেতা সোহরাব দেওয়ান-এর নাম। স্থানীয় জনগণের একটি বড় অংশ তাকে সম্ভাব্য কাউন্সিলর হিসেবে দেখতে চাওয়ার কথা প্রকাশ্যে জানাচ্ছেন।
সোহরাব দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শাহ আলী থানা শাখার সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রায় ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশেষ করে জুলাইয়ের গণআন্দোলন ও স্বৈরাচারবিরোধী কর্মসূচিগুলোতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একটি পরিচিত মুখে পরিণত হয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন কিছু অনুপ্রবেশকারী নেতা এলাকায় চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল, তখন সোহরাব দেওয়ান সাধারণ মানুষের আস্থা রক্ষা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন। এ কারণে অনেকেই তাকে একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতা হিসেবে মূল্যায়ন করেন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার উন্নয়ন ভাবনা, মাদকবিরোধী অবস্থান এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতার কারণে তার প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে। একাধিক বাসিন্দা বলেন, আমরা এমন কাউন্সিলর চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং সবসময় মানুষের পাশে থাকবেন। সোহরাব দেওয়ান সেই যোগ্যতা রাখেন। তাকে একবার সুযোগ দেওয়া উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা, তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এই তিনটি বিষয় সোহরাব দেওয়ানকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন ও নির্বাচনী সমীকরণই নির্ধারণ করবে তিনি কতটা এগিয়ে যেতে পারবেন।ঢাকা মহানগর উত্তর ৮ নম্বর ওয়ার্ডে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে সোহরাব দেওয়ানকে ঘিরে যে জনসমর্থন তৈরি হয়েছে, তা স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন