খুঁজুন
, ,

বহুরূপী একজন ডাঃ দোলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ২:২৬ অপরাহ্ণ
বহুরূপী একজন ডাঃ দোলন

মারুফ সরকার, প্রতিবেদক :

ফ্যাসিস্ট আওয়ামি সরকারের ক্ষমতার প্রভাবে ডাঃ কাজী মাজহারুল ইসলাম দোলনের বিরুদ্ধে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বিএমসিএইচ এবং বিএমএসআরআই-এর ব্যাপক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দখল এবং ভয়ঙ্কর সিন্ডিকেট পরিচালনার অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ঙ্কর চিত্র উন্মোচিত হয়েছে. তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপ প্রয়োগ করে চেয়ারম্যান পদ দখল এবং শিক্ষকদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, ছাত্রদের পরিক্ষায় ফেল ও মার্কশীট ডীন অফিস থেকে গায়েব করার হুমকিসহ বানোয়াট প্রমাণ তৈরি ও ব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে.

রাজনৈতিক পরিচয়ের দ্বৈত খেলা:

ডাঃ দোলনের এই কর্মকাণ্ডকে বিশ্লেষণে দেখা যায় তিনি রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে এক দ্বৈত খেলা খেলছেন। আওয়ামি দোষর আমলে আব্দুর রাজ্জাকের বিশ্বস্ত সহচর মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম (বিডিআর হত্যা মামলার টেম্পারিং করার অভিযোগে অভিযুক্ত), ইন্জিনিয়ার মেসবাহ উদ্দিন আহমেদ, প্রিন্সিপাল পরিতোষ কুমার ঘোষ, ভাইস প্রিন্সিপাল ডা: দবির হোসেন(সাচিপ প্রেসিডেন্ট) সহ আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং বিসিএল নেতা নাভিদ আনজুম নিলিমের মতো ব্যক্তিদের নিয়েই এখনও বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হসপিটালে অনিয়মতান্ত্রিক হস্তক্ষেপ করে প্রতিষ্ঠান পরিচালনার করছেন ডক্টর দোলন. ডক্টর দোলনের সাথে এই সকল আওয়ামি দোসরদের উপস্থিতি দেখা যায় সর্বদা, যা তার আওয়ামী বলয়ে প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। অন্যদিকে, নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “বিশ্বস্ত হাতিয়ার” হিসেবে প্রচার করেন। শফিক আহসান নামক এক ব্যক্তির ৩০শে এপ্রিলের লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর নির্বাচনে ডাঃ দোলনকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে উল্লেখ করে তার জন্য ভোট চাওয়া হয়, যেখানে তারেক রহমানের অসুস্থতা ও দুর্বলতার ছবি ব্যবহার করে ভোট আদায়ের এক ন্যক্কারজনক কারসাজির আশ্রয় নেওয়া হয়। এই দ্বিচারিতা এবং সুযোগসন্ধানী রাজনৈতিক কৌশল ডাঃ দোলনের ক্ষমতার অপব্যবহারের মূল ভিত্তি বলে মনে করছেন বিশ্লেষকরা।

তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই, ডক্টর দোলন মনোনয়ন পাওয়ার দুই মাস আগে থেকেই তিনি ফেইসবুকে নানা ধরনের কুরুচি ও কটূক্তি মুলক মন্তব্য করা শুরু করেন এবং পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর, ২০২৪ সালে অত্র কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হওয়ার পর উনি যেরকম আইন বহির্ভূতকার্যকলাপ শুরু করেন, তা ইতিপূর্বে কোন চেয়ারম্যান দ্বারা সংগঠিত হয় নাই। গভর্নিং বডিতে দুইজন ইলেক্টেড শিক্ষক প্রতিনিধিকে বাদ দিয়ে উনি নিজের ইছামতন শুধুমাত্র মানহীন তোষামদকারীদের নিয়োগ দেন. ঢাকা ভার্সিটির ডিন এর সাইন ছাড়াই প্রমোশন ও নিয়োগ প্রদানকরেছেন। ২০ বছরের অভিজ্ঞ শিক্ষকদেড় আন্ত-ডিপার্টমেন্টাল বদলী করেযাচ্ছেন স্ব স্ব বিভাগীয় প্রধানদের অগোচরে হচ্ছে। উনার খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ/ মত প্রকাশ করলে তাদের কে অকথ্য ভাষায়গালিগালাজ এবং চাকরী খেয়ে দেয়ার হুমকী, এমনকি জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছেন অভিযোগ রয়েছে।ডক্টর আবরার, ডক্টর আদনান, ডক্টর ফরজানা মাকসুদ রুনা ডক্টর ফারজানা (জুলাই ২৪ অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা)কে শুধু মতামত প্রকাশ কড়ায় অন্যায়ভাবে তুচ্ছ কারণ দেখিয়ে ব্যক্তিগত আক্রোশ এর জেড় ধরে চাকুরিচ্যুত/ সাময়িক বরখাস্ত/ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ কথা রটিয়ে মানহানি করার মতোন স্বৈরাচারীতা করেছেন ডা.দোলন। ডা.দোলন জুলাই যোদ্ধা ফারজানা মাকসুদ রুনাকে মিথ্যা অপবাদ দিয়ে সাময়িক বরখাস্থের তদন্ত কমিটি করান সাচিপ প্রেসিডেন্ট ডা দবির হোসেনকে দিয়ে. ডা দবির হোসেনকে কনসালটেন্ট হিসেবে এক্সটেনশনও দেন সাচিপ প্রেসিডেন্ট হওয়ার পরও. অপরদিকে ফখরুল ইসলামকে DAB এর সভাপতি হওয়ার পরও এক্সটেনশন না দিয়ে উল্টো উনার রুম ভেঙ্গে অন্যদের বরাদ্দ দিয়ে দেয়া হয়. মহিলা টিচারদের সাথে উনি চরম দুর্ব্যবহার করেন, তাঁরাও গালি এবং অশ্লীল ভাষা থেকে রেহাই পায়নি । সিনিয়ার প্রফেসরদের সাথে তুই – তোকারি করে কথা বলেন এবং নির্দিস্ট ১০-১২ জন অনুসারীদের নিয়ে গুন্ডাবাহিনী তৈরী করে ত্রাসের রাজত্বসৃষ্টি করে ! ওনার জুনিয়র ক্যাডার বাহিনী দ্বারা কলেজের তিনজন শিক্ষক কে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন এবং বিভিন্ন শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেন। জুনিয়ার ক্যাডার বাহিনীকে লেলিয়ে দেন টিচারদের প্রকাশ্যে বিভিন্ন ভাবে অপমান, উত্যক্ত, মন্তব্য ও পোস্টটারিং করেন। ডা:শাকিল, ডা: ফয়সাল, ডা:মন্ডল, ডা:ফুয়াদ, ডা: মুহিব, ডা:মেহনাজ,ডা:দিবা, ডা: হাসিনা, ডা: গিয়াস, ডা: জিয়া, ডা: নিলিম, ডা: আদেল, ডা: শিব্বীর সহ অনেকে তার অপকমের্র স্বরাসরী মদত ও ইন্ধনদাতা. প্রতিষ্ঠানের বাইরেও কিছু চিকিৎসক উনার অনুসারী হওয়ায় তাদেরকে নিয়মনীতি অমান্য করে নিয়োগ দিচ্ছেন গভর্নিং বডির অনুমোদন ছাড়াই.
উনার বিরুদ্ধে গেলে ছাত্রদের পরীক্ষায় কেউ পাশ করলেও তাঁকে ডীন অফিস থেকে ফেল করানো হবে, মার্ক শিট গায়েব বলে প্রতিনিয়ত হুমকি প্রদান করেন ! উনার অনুগত প্রিন্সিপালকেঁ দিয়ে গভর্নিং বডির চেয়ারম্যান কলেজ এবং হাসপাতালে নিয়ম ভেঙে ক্ষমতার অপব্যবহার করে প্রচুর শিক্ষক ও ডাক্তার নিয়োগ দিয়েছেন। এমনকি কেনাকাটাতেও অনৈতিক সুবিধা আদায় করেছেন । ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচরীদেরও উনি উদাহরণ স্থাপনের জন্য ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে চাকুরিচ্যুত ও বেতন ও ভাতা বন্ধ করেন.

তিনি আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবের নির্বাচন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর ২৯তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনকে কেন্দ্র করে, যা গত ৯ই মে, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ডাঃ দোলন তৎকালীন জেলা গভর্নর সাব্বির রহমান সায়েমকে সঙ্গী করে যিনি নিজেই আর্থিক লোপাট ও দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং বর্তমানে পলাতক, তার সাথে এবং কেবিনেট সেক্রেটারি ও ট্রেজারারের সাথে এক গোপন আঁতাত গড়ে তোলেন। পরিশেষে আমেরিকান অবজার্ভার ৯ই মে বিকালে লায়ন্স ডামি নির্বাচন বাতিল করেন।সর্বশেষ গত ২৯শে মে লায়ন্স পুনঃনির্বাচনে ডাঃ দোলন শুধুমাত্র ৩ ভোট পেয়েছে ১২৯ ভোটের মাঝে এবং পরাজিত হয়েছে.তবুও সে নিজেকে বিজয়ী ঘোষণা করে নিজের ফেইসবুক দিয়েছে যা এক রকম প্রতারণা ও জালিয়াতি।

সম্ভাব্য পরিণতি:
ডক্টর মাযহারুল ইসলাম দোলন গত সেপ্টেম্বর ২০২৪ এ বাংলাদেশ মেডিক্যাল কলেজ এ নিয়োগ জোড়পূবর্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নাম ব্যাবহার করে নিয়োগ পান. যার মেয়াদ ১৪ই জুন ২০২৫ এ শেষ. কিন্তু উনি বিভিন্ন মহলকে তার মিথ্যা উন্নয়ণের গল্প শুনিয়ে বাংলাদেশ মেডিক্যাল কলেজ এ আবারও নিয়োগ বৃদ্ধির জন্য মরিয়া হয়ে উঠেছেন যা বাংলাদেশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কে ধ্বংসের মুখে ঠেলে দিবেন বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন. ঢাবি ভিসি, প্রো ভিসি, ইন্সপেক্টর, ডিন যদি ডাঃ দোলনের মতো বিতর্কিত ব্যক্তিদের আবারও বাংলাদেশ মেডিক্যাল কলেজে নিয়োগ দেন,তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর সাধারণ মানুষের আস্থা এবং সংগঠনের স্বচ্ছতা চিরতরে হারিয়ে যাবে।

ক্ষমতার পালাবদল, বদলায় শুধু পরিচয়! ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী, বর্তমানেও বহাল তবিয়তে —শাহানা আফরোজের খুঁটির জোর কোথায়?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ক্ষমতার পালাবদল, বদলায় শুধু পরিচয়! ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী, বর্তমানেও বহাল তবিয়তে —শাহানা আফরোজের খুঁটির জোর কোথায়?

ক্রাইম রিপোর্টার:

ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ বিভাগ ইসলামিক মিশন কার্যক্রমে প্রশাসনিক স্থবিরতা, পরিচালনাগত অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিভাগটির বর্তমান পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাহানা আফরোজ। তাঁর নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা উপেক্ষা করে পরিচালকের দায়িত্ব পাওয়া, বদলি আদেশ অমান্য, শিক্ষাছুটি গ্রহণ এবং বদলি ও হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশন বিভাগ দেশের ধর্মীয়, সামাজিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এ বিভাগের অধীনে প্রায় ৫৯টি ইসলামিক মিশন, তিনটি হাসপাতাল এবং একটি পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে। এত বড় একটি কার্যক্রম একজন পরিচালকের নিয়ন্ত্রণে থাকলেও মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক সমন্বয় ও দিকনির্দেশনার ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, ডা. শাহানা আফরোজের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগের ক্ষেত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কাজ করেছিল। তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে প্রভাব খাটিয়ে মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত রেজুলেশন, পরীক্ষার নম্বরপত্র ও সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর চাকরিজীবনের বড় একটি সময় ঢাকায় কর্মরত থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বিএনপিপন্থী পরিচয় সামনে আনেন। অন্তর্বর্তী সরকারের সময় জ্যেষ্ঠতার বিধি উপেক্ষা করে ইসলামিক মিশন বিভাগের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।

সংশ্লিষ্টদের দাবি, জ্যেষ্ঠতার তালিকায় ১৫ জনের মধ্যে তাঁর অবস্থান ছিল ১৪তম। তাঁর চেয়ে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও চাকরির জ্যেষ্ঠতায় এগিয়ে থাকা একাধিক সিনিয়র মেডিকেল অফিসার থাকা সত্ত্বেও কী প্রক্রিয়ায় তাঁকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে পদায়নসংক্রান্ত আদেশ, জ্যেষ্ঠতার তালিকা এবং সংশ্লিষ্ট বোর্ডের সিদ্ধান্ত পর্যালোচনার দাবি উঠেছে।

অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক দক্ষতার ঘাটতি ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অসংগতি দেখা দেওয়ায় বোর্ড অব গভর্ন্যান্সের সভায় তাঁকে তিরস্কার করা হয় এবং পরবর্তী সময়ে অন্য বিভাগে বদলি করা হয়। তবে এ সিদ্ধান্তের পূর্ণাঙ্গ নথি ও বাস্তবায়নের বিষয়টি যাচাই করা প্রয়োজন।

ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে বদলি আদেশ অমান্য করার একটি পুরোনো অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট নথির বরাত দিয়ে জানা যায়, ৩০ এপ্রিল ২০১২ তারিখে তাঁকে যাকাত বোর্ড শিশু হাসপাতাল, টঙ্গী থেকে ইসলামিক মিশন, কালীগঞ্জে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত কর্মস্থলে যোগদান করেননি বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি স্থানীয় কার্যালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়কে জানানো হলে প্রশাসন বিভাগ তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। অভিযোগ অনুযায়ী, তিনি ওই নোটিশের জবাব দেননি। পরবর্তী সময়ে ২০১২ সালের জুন মাসে চাকরিবিধি অনুযায়ী দায়িত্বে অবহেলা, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফাইল প্রস্তুত ও স্বাক্ষর করা হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সংশ্লিষ্ট ফাইলের পরবর্তী অগ্রগতি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কেন বিষয়টি নিষ্পত্তি হয়নি, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

পরবর্তী সময়ে ১৭ জুলাই ২০১২ তারিখে তাঁকে ইসলামিক মিশন ডায়াগনস্টিক সেন্টার, বায়তুল মোকাররম, ঢাকায় বদলি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ক্ষেত্রে তাঁর চেয়ে জ্যেষ্ঠ একজন চক্ষু বিশেষজ্ঞকে সরিয়ে তাঁকে পদায়ন করার বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ পদায়নের প্রেক্ষাপটে তিনি ছুটির আবেদন করেন এবং কর্তৃপক্ষ পরবর্তী সময়ে তাঁর অনুকূলে ভূতাপেক্ষ অর্জিত ছুটি মঞ্জুর করে।

ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে সরকারি চাকরির নিয়ম যথাযথভাবে অনুসরণ না করে উচ্চশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২০১০ সালের মার্চে অনুষ্ঠিত একটি উচ্চশিক্ষা কোর্সের পরীক্ষায় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অংশগ্রহণ করেন এবং এ কারণে দাপ্তরিক দায়িত্ব পালনে অনুপস্থিতি ও অফিস ফাঁকির ঘটনা ঘটে। বিষয়টি তৎকালীন সংশ্লিষ্ট ইসলামিক মিশন পরিচালক জানতে পেরে নিপসন কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরবর্তী সময়ে ২৩ আগস্ট ২০১০ তারিখে ইসলামিক মিশন বিভাগ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসন বিভাগে একটি ইউ-নোট পাঠানো হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, বিষয়টি জানার পর তিনি পেছনের তারিখ উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের কাছে শিক্ষাছুটির আবেদন করেন। ওই আবেদনে তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আব্দুর রাজ্জাক সুপারিশ করেছিলেন বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। আবেদনে মন্ত্রীর ব্যক্তিগত পরিচয়ের কথা উল্লেখ করে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে তৎকালীন মহাপরিচালক ওই শিক্ষাছুটি মঞ্জুর করেন বলে জানা গেছে।

বর্তমানে ইসলামিক মিশন বিভাগে পরিচালকের দায়িত্ব পাওয়ার পর তাঁর বিরুদ্ধে বদলি বাণিজ্য এবং হজ মেডিকেল টিমে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে পছন্দের ব্যক্তিদের হজ মেডিকেল টিমে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে। এমনকি অতীতে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তিকে তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠেছে।

এদিকে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের অভিযোগ, পরিচালকের কাছ থেকে তাঁরা নিয়মিত প্রশাসনিক নির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না। ফলে ৫৯টি মিশন, তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সমন্বয় করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। পরিচালকের দাপ্তরিক ভূমিকা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা নিয়েও অসন্তোষ রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের একাধিক সূত্রের দাবি, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাপ্তরিক সমস্যা নিয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের কাজের বিষয়ে সহযোগিতার পরিবর্তে ভবিষ্যৎ পদোন্নতি ও রাজনৈতিক ক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেন। এমনকি পদোন্নতি নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দাপ্তরিক কাজে আপাতত মহাপরিচালকের কাছে না যাওয়ার কথাও বলেছেন বলে অভিযোগ রয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। এসব কারণে বিভাগটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি।

এসব অভিযোগের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন এর সচিব সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। অনেক বিষয়ই আমার জানা নেই। তাই এ বিষয়ে এখনই কোনো মতামত দিতে পারছি না।

অন্যদিকে ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক মুফতী মহিবুল্লাহ হিল বাকি এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগের ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমার হাতে সঠিক প্রমাণ এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তবে ডা. শাহানা আফরোজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের ২৯ শতাংশ পৈতৃক জমি ও পুকুর জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজের নাম ব্যবহার করে। কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির কয়েকজন সদস্যের বিরুদ্ধে জমি দখলের অপচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও ভূমি রেকর্ডে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল সদর রোডস্থ টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের পক্ষে বক্তব্য দেন সঞ্জয় চন্দ্র দাস ও তাঁর চাচা অমল চন্দ্র দাস।

মানববন্ধনে সঞ্জয় চন্দ্র দাস অভিযোগ করেন, তাঁর দাদা নারায়ণ চন্দ্র দাসের সূত্রে পাওয়া ২৯ শতাংশ জমি ও পুকুরটি ১৯৫৯ সাল থেকে তাঁদের পরিবার ভোগদখল করে আসছে। সম্প্রতি কলেজের নাম ব্যবহার করে কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখিত মোহাম্মদ আজিজ খান ও মো. হাবিব খানের নেতৃত্বে গভর্নিং বডির সদস্য মো. রফিকুল ইসলাম (৫৫), অ্যাডভোকেট মো. আমির হোসেন মিয়া (৬৫), সভাপতি মোহাম্মদ নয়ন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন ওই সম্পত্তি দখলের চেষ্টা করছেন।

তিনি বলেন, তাঁদের জমি কলেজের সীমানাপ্রাচীরের বাইরে। মাঝখানে সরকারি রাস্তা রয়েছে। এরপরও তাঁদের পৈতৃক সম্পত্তি নিয়ে হয়রানি করা হচ্ছে। সংখ্যালঘু পরিবারের সদস্য হিসেবে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।
সঞ্জয় জানান, গত ১৪ অক্টোবর প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ পুকুর পরিষ্কারের কাজ শুরু করলে বাধা দেন তাঁরা। এ সময় তাঁর চাচা অমল চন্দ্র দাসসহ পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় উজিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁরা। এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর একই ঘটনায় থানায় জিডি করা হয়েছিল।

সম্পত্তি রক্ষায় ২০২০ সালে উজিরপুরের সিভিল সহকারী জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে দেওয়ানি মামলা (১৪/২০২০) দায়ের করা হয়। মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৯ নভেম্বর ২০২৬। এ ছাড়া হাইকোর্টে রিট পিটিশন নম্বর ৪৮৯২/২০২৬, বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে মিস কেস নম্বর ১৯৪৭/২০২৬ এবং উজিরপুর উপজেলা ভূমি অফিসে ১৫০ ধারায় ০৭/২০২৬ নম্বরের মামলা চলমান রয়েছে বলে জানান তিনি। মিস কেসটির শুনানির তারিখ ১১ নভেম্বর ২০২৬।

ভূমি রেকর্ডে অনিয়মের অভিযোগ তুলে সঞ্জয় বলেন, বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. তাজুল ইসলাম ঘুষের বিনিময়ে তাঁদের জমি রেকর্ড থেকে বাদ দিয়ে কলেজের সম্পত্তির সঙ্গে একত্র করেছেন। কোনো নোটিশ না দিয়েই জমি কর্তন করে ১৫৪২ নম্বর খতিয়ানে রেকর্ড করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামানের গত ২ আগস্ট ২০২৬ তারিখের প্রতিবেদনে অনিয়মের বিষয় উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, সম্পত্তিটি উজিরপুর মৌজায় অবস্থিত। এর জেএল নম্বর ৯২, এসএ খতিয়ান ৭৮৮ ও ৭৮৯, এসএ দাগ ১৩৪, বিএস খতিয়ান ১৩৫৫ এবং বিএস দাগ ১৯৬৩। এ ছাড়া আরএস খতিয়ান ২২১ ও ২২৩ এবং ডিপি খতিয়ান ১৩৫৫-এর সঙ্গে সম্পত্তিটির সংশ্লিষ্টতা রয়েছে।

মানববন্ধন থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত, ভূমি রেকর্ডের অনিয়ম তদন্ত এবং পৈতৃক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন সঞ্জয় চন্দ্র দাস।

বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, অভিযোগের সুষ্ঠু ও যথাযথ তদন্ত করে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯০ লাখ ৩০ হাজার ৭শত টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯০ লাখ ৩০ হাজার ৭শত টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান আটক

বাপ্পি আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড়সহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি’র) সদস্যরা। মঙ্গলবার (৩ নভেম্বর ২৬) সকালে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় টহল দেওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হয়।

এ সময় বিজিবির টহলদল গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক রাস্তা পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি ফেলে চালক পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি করে ৯ হাজার ২৭৮ মিটার ভারতীয় উন্নতমানের শার্টের থান কাপড় উদ্ধার করা হয়।

আটক করা কাপড় ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজার মূল্য ৯০ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। উদ্ধার করা চোরাচালানি মালামাল ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ক্ষমতার পালাবদল, বদলায় শুধু পরিচয়! ফ্যাসিস্ট আমলের সুবিধাভোগী, বর্তমানেও বহাল তবিয়তে —শাহানা আফরোজের খুঁটির জোর কোথায়? উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৯০ লাখ ৩০ হাজার ৭শত টাকার ভারতীয় কাপড়সহ কাভার্ড ভ্যান আটক সত্য প্রকাশের দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসব না—মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না নতুন উপজেলা গঠন প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া।। মহাসড়ক অবরোধ ও ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ