বানারীপাড়ার বিশারকান্দিতে সেনাবাহিনীর অভিযান: জুয়ার আসর থেকে ৬ জন আটক
হুমায়ুন কবির:
বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাত ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বিশারকান্দি এলাকায় লেফটেন্যান্ট মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার করিমুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল ঝটিকা অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে হাতেনাতে ৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন—
মোঃ এনামুল হক (৬২), উমারেরপাড় ৭ নম্বর ওয়ার্ড;
মোঃ আব্দুর রহমান (৫৯), মলুহার ৯ নম্বর ওয়ার্ড;
মোঃ মেহেদী হাসান (৩৯), মলুহার ৯ নম্বর ওয়ার্ড;
মোঃ মাসুদ রানা (৩০), উমারেরপাড় ৮ নম্বর ওয়ার্ড;
মোঃ নজরুল ইসলাম (৪৫), উমারেরপাড় ৮ নম্বর ওয়ার্ড এবং
মোঃ আসলাম হাওলাদার (৪৫), উমারেরপাড় ৮ নম্বর ওয়ার্ড।
অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি মোবাইল ফোন, নগদ অর্থ ও জুয়া পরিচালনার অন্যান্য সরঞ্জাম।
৬২ই বেংগলের অধিনায়ক লে: কর্ণেল ফয়েজ আহমেদ তার বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন