সড়ক দুর্ঘটনায় আহত এসএসপি সাধারণ সম্পাদক আবু আবিদের অস্ত্রোপচার সফল
বিশেষ প্রতিনিধি:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু আবিদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তবে মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় তার অস্ত্রোপচার সফল হয়েছে।
৩ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের নির্ধারিত ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল আবু আবিদের। জরুরি মিটিংয়ের কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটি মিস হওয়ায় তিনি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ৪ সেপ্টেম্বর ভোর প্রায় ৬টার দিকে পথে তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রামের এপোলো ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকদের দীর্ঘ সময়ের অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসা সূত্রে জানা গেছে-
– মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।
– পায়ে সার্জারি করা হয়েছে।
– ঠোঁট, মুখ ও বুকে প্রায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে।
– প্রায় ২-৩ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।
– অস্ত্রোপচার সফল হয়েছে।
– বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আবিদের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিন। -আমিন।


আপনার মতামত লিখুন