দেশের সীমানা পেরিয়ে প্রবাসীদের আস্থা অর্জন করেছেন নিউজ২৪ টেলিভিশন
মনির হোসেন মালদ্বীপ প্রতিনিধি:
বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে নিউজ২৪ দেশের সীমানা পেরিয়ে প্রবাসীদের আস্থা ও বিশ্বাসের গণমাধ্যমে পরিণত হয়েছে। জনপ্রিয় এই নিউজ চ্যানেলটির ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তরা এইসব কথা বলেন। – মালদ্বীপ থেকে এমরান হোসেন তালুকদার এর তথ্যচিত্র ডেক্স রিপোট।
আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মালদ্বীপের রাজধানী মালেতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ। এ উপলক্ষে রাজধানীর একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই তাঁরা নিউজ২৪-এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও প্রবাসীদের কথা তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন।
নিউজ২৪ মালদ্বীপ প্রতিনিধি এমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় এবং মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী। বিশেষ অতিথি ছিলেন ড. হুরাইয়া পারভিন, মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ হাইকমিশনের পার্সোনাল সেক্রেটারি মো. হাবিবুর রহমান।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজ২৪ দেশ-বিদেশে দর্শকের আস্থা অর্জন করেছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সম্ভাবনা ও বিভিন্ন ইস্যু তুলে ধরে দেশ ও প্রবাসের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলছে গণমাধ্যমটি। পরে কেক কেটে নিউজ২৪-এর ১১তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন