ডা. সুলতান আহম্মদ ও মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বরগুনা ফোরাম
বিশেষ প্রতিনিধি:
বিশিষ্ট সমাজ সেবক, চিকিৎসক ও রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলতান আহম্মদকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান শাহীনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের বরগুনা ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। যারা ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে সংগঠনের সদস্যরা নতুন এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন সিনিয়র সহ সভাপতি আ ন ম বজলুর রহমান, সহ সভাপতি আ ন ম হাসান নোমান ও আ. জলিল আকন্দ, সিনিয়র সহকারী সেক্রেটারি নোমান শিকদার, সহকারী সেক্রেটারি মো. জাকির হোসেন নূর, ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইদ্রিসুল আলম মিলন, অফিস সম্পাদক ইত্তিজা হাসান ফরিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাসুম বিল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু জাফর, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান, ছাত্র বিষয়ক সম্পাদক ডা. সাদ সুলতান, পাঠাগার সম্পাদক বাইজিদ হাসান, তথ্য ও মিডিয়া সম্পাদক সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান বাবলু, সহ তথ্য ও মিডিয়া সম্পাদক সময় টেলিভিশনের জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ এম এম নাহিন আহসান রাহবার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু হানিফ তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম বাইজিদ প্রমুখ।

বরগুনা জেলার বাইরে অবস্থানকারী এলাকার বাসিন্দা বিভিন্ন পেশাজীবীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন বলে জানানো হয়। কমিটির নতুন সদস্যরা সংগঠনের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করার উপর জোর দেন। এর মাধ্যমে বরগুনা জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জেলার দরিদ্র ও অসহায় পরিবারকে সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে সহায়তা, অসুস্থ রোগীদের সহায়তার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন