নারায়ণগঞ্জ কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জসীম উদ্দিন:
নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পের সার্বিক উন্নয়নে গার্মেন্টস কমার্শিয়ালদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ-এর সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রধান অতিথি মোরশেদ সারোয়ার সোহেল।
সোমবার (৯ মার্চ) নগরীর এসপি অফিস সংলগ্ন ‘দ্যা ক্যাপ্টেন ডাইন’-এ নারায়ণগঞ্জ কমার্শিয়াল অ্যাসোসিয়েশন আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি তার বক্তব্যে বলেন, “আমি এক সময় ভালো একজন কমার্শিয়াল ছিলাম এবং ভবিষ্যতে এই সংগঠনের সাথে থাকতে চাই।”
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত সরকার।
সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন